1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

সরকারের বরাদ্দকৃত শীতবস্ত্র যেন প্রকৃত শীতার্ত ও অসহায় মানুষের কাছে পৌঁছায় – সহকারী কমিশনার অমিত কুমার বিশ্বাস

  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ৯১ বার পঠিত

এম ইদ্রিস আলী:খুলনার ডুমুরিয়ায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। রবিবার ১১জানুয়ারী সকাল সাড়ে ১২টায় ডুমুরিয়া‌ সহকারী কমিশনার ভূমি অফিসের‌ সামনে‌‌ এলাকার হতদরিদ্র দুস্থ অসহায় বাস্তহীন মানুষের ‌শীতবস্ত্র বিতরণ করেন।

শীতবস্ত্র বিতরণকালে ডুমুরিয়া এলাকায় বসবাসকারী গৃহহীন পথশিশু ও হতদরিদ্র মানুষদের গায়ে নিজ হাতে কম্বল পরিয়ে দেন। প্রচণ্ড শীতের মধ্যে কম্বল পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন। তারা জানান, এই শীতে কম্বলটি তাদের খুব উপকারে আসবে। ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস বলেন, বাংলাদেশ সরকারের বরাদ্দকৃত শীতবস্ত্র যেন প্রকৃত শীতার্ত ও অসহায় মানুষের কাছে পৌঁছায়, সেই লক্ষ্যেই দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি।

তিনি আরো বলেন, চাহিদার তুলনায় সরকারি বরাদ্দের পরিমাণ কিছুটা কম হলেও পর্যায়ক্রমে সকল শীতার্ত মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছে দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন ‌বিএনপি‌‌ নেতা‌ সাবেক উপজেলার ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন,‌ ডুমুরিয়া উপজেলা ভূমি অফিসের বড়বাবু মোহাম্মদ নাসিম উদ্দিন, ভূমি অফিসের নাজির কাম কম্পিউটার কিরণমালা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বর্গসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park