
মোঃ ফরহাদ, গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি মন্ডল বাড়ি রাস্তা নবনির্মিত একটি পিচ ঢালাই রাস্তার শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) এক অনুষ্ঠানের মাধ্যমে রাস্তাটির উদ্বোধন করেন শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিল্লাল হোসেন বেপারী বলেন, এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এবং জনগণের চলাফেরার জন্য এই পিচ ঢালাই রাস্তাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উন্নয়ন ও জনসেবায় বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
রাস্তা উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল মন্ডল শ্রীপুর পৌর শ্রমিক দলের সভাপতি মিজান মণ্ডল, পৌর যুবদলের যুবদলের আহবায়ক সদস্য আব্দুল গফুর মন্ডল,
পলাশ মন্ডল, রুহুল আমিন, নুরুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাখাওয়াত হোসেন খান,এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। এলাকাবাসী দীর্ঘদিন পর এই রাস্তাটি সংস্কার ও পিচ ঢালাই হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।