1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

শ্রীপুরে বাঁশের বেড়ায় অবরুদ্ধ দুইটি পরিবার

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৭১ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুইটি পরিবারের ওপর নৃশংস হামলা। গত ১৯ ডিসেম্বর সকাল ১০ টার দিকে উপজেলার গলদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে বৃদ্ধা নারী ও নারী সদস্যসহ অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। হামলার পর ভুক্তভোগী পরিবারের একমাত্র যাতায়াতের পথ বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ায় পরিবারটি বর্তমানে কার্যত অবরুদ্ধ অবস্থায় মানবেতর জীবনযাপন করছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, সামাদ মিয়া নামে এক ব্যক্তি তার ক্রয়কৃত জমি নিয়ে প্রতিবেশী লাল মিয়ার ছেলে সুরুজ, গুনি মিয়া, নাহিদুল ও তোতা মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধে জড়িয়ে ছিলেন। এ বিরোধের জেরে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে সামাদ মিয়ার পরিবারের সদস্যদের মারধর করে গুরুতর আহত করে বলে অভিযোগ করা হয়। হামলার পর অভিযুক্তরা কেবল মারধরেই ক্ষান্ত হয়নি; ভুক্তভোগীদের বসতবাড়ি থেকে বের হওয়ার একমাত্র চলাচলের পথটি বাঁশের বেড়া দিয়ে স্থায়ীভাবে বন্ধ করে দেয়। এতে পরিবারটি ঘরবন্দি হয়ে পড়েছে এবং স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে।

এ ঘটনায় সামাদ মিয়া বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় চারজনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, মামলা দায়েরের পর অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে উঠেছে। তার দাবি, অভিযুক্তদের পরিবারের কেউ পুলিশে কর্মরত থাকায় সেই প্রভাব খাটিয়ে মামলা তুলে নিতে চাপ দেওয়া হচ্ছে এবং পুনরায় হামলার হুমকিও দেওয়া হচ্ছে।

ভুক্তভোগী সামাদ মিয়া বলেন, “আমরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছি। বাড়িতে ঢোকা-বের হওয়ার রাস্তা বন্ধ থাকায় স্বাভাবিক জীবনযাত্রা পুরোপুরি স্থবির হয়ে গেছে। আমরা প্রশাসনের কাছে ন্যায়বিচার ও আমাদের জীবনের নিরাপত্তা চাই।”আইন বিশেষজ্ঞ ও স্থানীয় সচেতন মহলের মতে, জমি সংক্রান্ত বিরোধে আইন নিজের হাতে তুলে নেওয়া এবং একটি পরিবারের চলাচলের পথ বন্ধ করে দেওয়া বিদ্যমান আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তারা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা, মানবিক বিবেচনায় অবরুদ্ধ পথ উন্মুক্ত করা এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনপ্রতিনিধিদের সক্রিয় ভূমিকা পালনের দাবি জানান।

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির আহমেদ বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park