1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

শ্রীপুরে ছাত্রলীগের কমিটিতে আসিফ হোসেনের নামে মিথ্যা তথ্য ছড়ানোর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১২৩ বার পঠিত

গাজীপুর,প্রতিনিধি: শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি সংক্রান্ত বিষয়ে নিজের নাম জড়িয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মোঃ আসিফ হোসেন,

সংবাদ সম্মেলনে তিনি বলেন,আমি কোন ছাত্রলীগের সাথে কখনোই জড়িত ছিলাম না , আমি সাধারণ স্টুডেন্ট , আমি কোন সংগঠনের সাথে জড়িত নয়, একটি কুচক্রী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নাম জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও মানহানিকর।

তিনি স্পষ্ট করে জানান, শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক কমিটিতে থাকা আসিফ আহমেদ এবং আমি এক ব্যক্তি নয়। দুজন সম্পূর্ণ আলাদা ব্যক্তি।
আসিফ আহমেদ পড়ালেখা করেন রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজে, অন্যদিকে আমি মোঃ আসিফ হোসেন পড়ালেখা করি বর্মী ডিগ্রি কলেজে।

আমার আর তার মধ্যে কোনো ধরনের সাংগঠনিক কিংবা ব্যক্তিগত সম্পৃক্ততা নেই

মোঃ আসিফ হোসেন অভিযোগ করে বলেন, ইচ্ছাকৃতভাবে আমাকে কে বা কাহারা ছাত্রলীগের কমিটির সঙ্গে জড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও সামাজিক ভাবে সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে। এ ধরনের অপপ্রচার সমাজে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

এ সময় তিনি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে মিথ্যা রটনাকারী অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদ সম্মেলনের শেষে মোঃ আসিফ হোসেন বলেন, “সত্যের কোনো বিকল্প নেই। আমি ন্যায় ও সত্যের পথেই আছি এবং ভবিষ্যতেও থাকব।”
আমি কোন ছাত্র ছাত্রলীগের কোন সংগঠনের জড়িত নয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park