1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

রবী ঠাকুর-কাজী নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে সাহিত্য ও সুরের মহামিলন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

রবী ঠাকুর-কাজী নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে সোনারগাঁও ইউনিভার্সিটিতে সাহিত্য ও সুরের মহামিলন অনুষ্ঠিত
বাংলা ভাষা ও সংস্কৃতির দুই মহান কবিকে শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক বুলবুল আহমেদ, ব্যবসা অনুষদের ডীন অধ্যাপক মো. আল আমিন মোল্লা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক হাবিবুর রহমান কামাল, কলা ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. আব্দুল মাবুদ এবং বাংলা বিভাগের প্রভাষক ও প্রধান মো. শামীম সরকার।

অনুষ্ঠানে মহান এ দুই ব্যক্তিকে নিয়ে মুখ্য আলোচক ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক ড. একরামুল ইসলাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রাজিব মন্ডল। তারা রবীন্দ্র-নজরুল সাহিত্যের তাৎপর্য ও আধুনিক প্রাসঙ্গিকতা নিয়ে প্রাঞ্জল ও হৃদয়স্পর্শী আলোচনা উপস্থাপন করেন।

বক্তারা তাদের বক্তব্যে দুই কবির সাহিত্যচর্চা, মানবতাবাদ, অসাম্প্রদায়িক চেতনা এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় তাদের অবদান তুলে ধরেন এবং তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান।

আলোচনাপর্ব শেষে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে শিক্ষার্থীদের পরিবেশনায় রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়। এ দিনব্যাপী আয়োজন সোনারগাঁও ইউনিভার্সিটির ক্যাম্পাসে সৃষ্টি করে এক অনন্য সাহিত্যিক ও সাংস্কৃতিক আবহ। সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়েই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। দৈনিক ইত্তেফাক

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park