1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যশোরে বাইসাইকেল থেকে পড়ে একজন নিহত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৫১ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি: যশোরে বাঘারপাড়া উপজেলায় চলন্ত অবস্থায় বাইসাইকেল থেকে পড়ে বাসুদেব বিশ্বাস (৬৫) নামে একজন নিহত হয়েছে। বৃহস্পতিবার ১১ ডিসেম্বর সকাল সাড়ে ১০টার দিকে বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজার ব্রিজঘাট পশ্চিম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,বাসুদেব বিশ্বাস খাজুরা বাজার থেকে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে খাজুরা কালিগঞ্জ সড়কের ব্রিজঘাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি রাস্তায় পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত বাসুদেব বিশ্বাস যশোর কোতোয়ালি থানার আজমতপুর লেবুতলা ইউনিয়ন এলাকার মৃত রণজিৎ বিশ্বাসের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মাথাব্যথা ও উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন।বাঘারপাড়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park