1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যশোরে পৌরসভার বেহাল সড়কগুলো সংস্কার হবে: প্রতিমন্ত্রী অমিত

  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ১০২ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধিঃ যশোর পৌরসভার বেহাল সড়ক গুলো দ্রুত সময়ের মধ্যে সংস্কার করে মানুষের চলাচলের উপযোগী করার প্রতিশ্রুতি দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার ০১ মে প্রতিমন্ত্রী যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভোলা ট্যাংক রোড হতে এম এম আলী রোড গুরুদাস বাবু লেন পর্যন্ত আরসিসি দ্বারা উন্নয়ন কাজের উদ্বোধন শেষে এ কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, যশোর পৌরসভা অনেক পুরাতন একটি পৌরসভা কিন্তু সড়ক গুলোর অবস্থা অত্যান্ত নাজুক।আমরা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছি যাতে করে পর্যায়ক্রমে দ্রুত সময়ের মধ্যে সড়ক গুলো সংস্কার করতে পারি। আসন্ন বর্ষা মৌসুমে পৌরবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্ত করতে আমাদের কাজ চলমান। বিগত বর্ষা মৌসুমের চেয়ে এবার পৌরবাসীর ৫০ ভাগ কষ্ট লাঘব হবে।আমি যশোরবাসীকে আশ্বস্ত করতে চাই আমাদের কাজ সফল হলে পৌরবাসীর কষ্ট লাঘব হবে ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, জেলা বিএনপির সাবেক সম্পাদক মণ্ডলীর সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল প্রমুখ।যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বি এম কামাল আহমেদ জানান, ৩৫৫ মিটার দৈর্ঘ্য এবং ৬ মিটার প্রস্থের এই সড়কে ব্যয় ধরা হয়েছে ৭০ লাখ টাকা। আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে কাজ শেষ হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park