1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যশোরে নারী নির্যাতন বন্ধে গ্রামের মেঠোপথে আওয়াজ তুললেন শতাধিক নারী

  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি: নারী নির্যাতন বন্ধ ও অধিকার আদায়ে গ্রামের মেঠোপথে আওয়াজ তুললেন শতাধিক নারী। উলাসী সৃজনী সংঘের আয়োজনে যশোর সদর উপজেলার চাঁচড়া বর্মনপাড়ায় র‌্যালি, গণসমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে গ্রামের নারীরা এই আওয়াজ তোলেন।
মঙ্গলবার বিকালে নারী নির্যাতন বিরোধী নানা শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে চাঁচড়ার মধুসূদন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে শতাধিক নারী বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। গ্রামের মেঠোপথ ঘুরে শোভাযাত্রা স্কুলমাঠে এসে শেষ হয়। পরে সেখানে ‘কৃষকের অধিকার ও অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ এবং নারী ও শিশুর প্রতি সহিংসতারোধে’ গণসমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
উলাসী সৃজনী সংঘ পরিচালিত যশোর উপজেলা নারী সামাজিক এসোসিয়েশনের সভাপতি নাজনীন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নির্ম্মল কুমার হাজড়া। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. তারিকুল ইসলাম ও দৈনিক গ্রামের কাগজের বার্তা সম্পাদক হাবিবুর রহমান মিলন। প্রধান আলোচক ছিলেন উলাসী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি। বক্তব্য দেন, চাঁচড়া গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আনন্দ বর্মন ও সাধারণ সম্পাদক তাপস সরকার, উপজেলা নারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কল্পনা রাণী রায়, জেলা দপ্তর সম্পাদক পবিত্রা বর্মণ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সীমা রাণী বিশ্বাস। অনুষ্ঠানে নারী নির্যাতন বন্ধ, নারীদের অধিকার আদায় এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে আরো বেশি সম্পৃক্ত হয়ে স্বাবলম্বী হওয়ার ওপর আলোকপাত করেন অতিথিবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park