1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যশোরে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি: যশোর শহরে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে নাসিমা বেগম (৫০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার ২১ ডিসেম্বর দুপুরের পরে যশোর কোতোয়ালি মডেল থানাধীন জেলা পরিষদের মেইন গেটের সামনে পাকা রাস্তায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত নাসিমা বেগম যশোর সদর উপজেলার রূপদিয়া মথুরাপুর গ্রামের বাসিন্দা। তিনি হান্নান মোল্লার স্ত্রী।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নাসিমা বেগম যশোর সদর হাসপাতাল থেকে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন। ইজিবাইকটি জেলা পরিষদের মেইন গেটের সামনে পৌঁছালে হঠাৎ তার গায়ের ওড়না ইজিবাইকের চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে গলায় ফাঁস লেগে তিনি গুরুতর আহত হয়।
ঘটনাটি বুঝতে পেরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park