1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যশোরে ইউনিয়ন পরিষদ ভবনে আগুন, নথিপত্র পুড়ে প্রায় দুই লাখ টাকার ক্ষতি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৮২ বার পঠিত

নজরুল ইসলাম, যশোর প্রতিনিধি:যশোরে একটি ইউনিয়ন পরিষদের ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আসবাবপত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার সকালে শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়ন পরিষদের সচিবের কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান নিজামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম রেজা বিপুল।
তিনি বলেন, ইউনিয়ন পরিষদের সচিবের কক্ষ থেকে আগুন অন্য কক্ষে ছড়ায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে নেওয়া হয়। তবে আগুন নেভানোর আগে কক্ষে থাকা ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার ও আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ নথিপত্র ছাই হয়ে গেছে।আগুনে জন্ম নিবন্ধনের আবেদনের নথিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান।
ফায়ার সার্ভিস জানায়, ধারণা, আগুনের প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।নিজামপুর ইউনিয়ন পরিষদের সচিব জাহাঙ্গীর হোসেন বলেন, সকালে নিরাপত্তাকর্মী ঘুম থেকে জেগে ধোঁয়া দেখতে পান। পরে নিচে নেমে দেখেন কক্ষে আগুন দাউ দাউ করে জ্বলছে। কক্ষের অনেক কিছু পুড়ে গেছে। সহযোগিতা না পেলে জনগণকে সেবা দেওয়া খুব কঠিন হয়ে পড়বে।
বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান সেলিম রেজা বিপুল।
শার্শা থানার ওসি আব্দুল আলীম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আগুন লাগার কারণ হিসেবে ফায়ার সার্ভিস বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে কথা বললেও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park