1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যশোরে আল মামুন ফাউন্ডেশনের সহায়তায় স্বাবলম্বী হওয়ার পথে প্রতিবন্ধী জুয়েল

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৫৯ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধিঃ যশোরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দারিদ্র্য ও প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করা কাজী জুয়েল হোসেনের পাশে দাঁড়িয়েছে আল মামুন ফাউন্ডেশন। তাকে স্বাবলম্বী করতে একটি চায়ের দোকান স্থাপন করে দেওয়া হয়েছে। একই সঙ্গে তার শিশু কন্যার পড়াশোনার জন্য বই ও আর্থিক সহায়তাও প্রদান করা হয়েছে।
জানা যায়, জাতীয় নির্বাচনের প্রচারণা চলাকালে যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের বাসিন্দা কাজী জুয়েল হোসেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের কাছে সহায়তা প্রার্থনা করেছিলেন। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবে আল মামুন ফাউন্ডেশন এই উদ্যোগ গ্রহণ করে।
রোববার জুয়েলের নতুন চায়ের দোকানের উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আল মামুন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম। তিনি জুয়েলের হাতে দোকানের দায়িত্ব তুলে দেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।এসময় আরও উপস্থিত ছিলেন কচুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক ইকরাম হোসেন, ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন, আল মামুন ফাউন্ডেশনের উপদেষ্টা আল মামুন শাওন, আহ্বায়ক তানভীর হায়দার তমাল, সদস্য সচিব শাকির আহমেদ শুভ্র, যুগ্ম আহ্বায়ক পাপ্পু জামানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা।
উপস্থিত বক্তারা জানান, সমাজের অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park