1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

মেঘনায় সামা কবরস্থানের উন্নয়ন বিষয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১৭০ বার পঠিত

মোঃ নাজিম উদ্দিন মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ- কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর গ্রামের শামসুদ্দিন সামা কবরস্থানের উন্নয়নকে সামনে রেখে আলোচনা সভা ও কবরবাসীর জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ মার্চ) সকাল ১০.টার দিকে রফিকুল ইসলাম পুলকের সভাপতিত্বে কবরস্থান প্রাঙ্গণে কমিটির উদ্যোগে এ আয়োজন করা হয়।

জানা যায়, ১৯৮৫ সালে চন্দনপুর গ্রামের শামসুদ্দিন সামা নামে এক ব্যক্তি ১ বিঘা জমি দান করে কবরস্থানটির সূচনা করেন। পরবর্তীতে চন্দনপুর, গোপালনগর, জয়পুর ও উজানচর নোয়াগাঁওয়ের এই চার গ্রামের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় ধীরে ধীরে জমি ক্রয়ের মাধ্যমে কবরস্থানটি বর্তমানে ৭ বিঘায় সম্প্রসারিত হয় এবং কবরস্থানের উন্নয়নে গত কয়েক বছরে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে ২০২০ সালে সভাপতি রফিকুল ইসলাম পুলক ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনের আর্থিক ও সার্বিক উদ্যোগে কবরস্থানের দৃশ্যমান উন্নয়ন সাধিত হয়। ভবিষ্যতেও এই উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

মানিকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কবরস্থানের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা সোবহান মাস্টার, জয়পুর হোমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. মানিক মিয়া।

জয়পুর গ্রামের দুলাল মিয়ার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিক লিস্টেড কোম্পানিজ-এর মহাসচিব মো. আমজাদ হোসেন, মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ইনচার্জ মো. কামরুজ্জামান, কুমিল্লা জজ কোর্টের আইনজীবী আবির হাসান সোহেল, প্রাণ-আরএফএল কোম্পানির জেনারেল ম্যানেজার মেহেদী হাসান সুজন, দাতা সদস্যের পরিবার থেকে মো. হামিদুল্লাহ, ফারুক হোসেন ও হুমায়ন কবির এবং জয়পুরের বিশিষ্ট ব্যবসায়ী মহিবুল ইসলাম দিদার ও চন্দনপুরের শাহজাহান।

সভায় বক্তব্য দিতে গিয়ে বক্তাদের মতামতের ভিত্তিতে সভাপতি রফিকুল ইসলাম পুলক বলেন, কবরস্থানকে আধুনিক ও সুশৃঙ্খল রূপ দিতে প্রয়োজনীয় সব উদ্যোগই সবার সহযোগিতায় বাস্তবায়ন করা হবে। তবে অচিরেই গাইড ওয়ালের ওপর রেলিং স্থাপন, পুরো কবরস্থানকে সিসি ক্যামেরার আওতায় আনা এবং চারটি গ্রাম থেকে ১০ জন করে মোট ৪০ সদস্যের একটি সক্রিয় কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হবে।

মো. জাকির হোসেন বলেন, “গত পাঁচ বছর ধরে আমি কবরস্থানের দায়িত্ব পালন করছি। ইতোমধ্যে গেইট ও গাইড ওয়াল নির্মাণ করা হয়েছে। গেইটের মধ্যে দাতা সদস্যদের নাম সংযুক্ত করা হবে। পাশাপাশি সবার মতামতের ভিত্তিতে একজন ক্যাশিয়ার নিয়োগ দেওয়া হবে। তাছাড়া কবরস্থানের জন্য এখনো পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। সেটি গঠনের লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি আরও বলেন, “প্রতিটি কবরের দিন-তারিখ সংরক্ষণ করে রেজিস্ট্রেশন করা হবে, যাতে স্বজনরা সহজেই কবর শনাক্ত করতে পারেন। এছাড়া একটি ঘর নির্মাণ করে সেখানে একজন হুজুর রাখা হবে। ওই ঘরে কুরআন শরীফ ও হাদিসের কিতাব থাকবে এবং হুজুর নিয়মিত কবরবাসীর জন্য দোয়া করবেন।”

এ সময় উপস্থিত অন্যান্য বক্তারা কবরস্থানের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park