1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

মেঘনায় “আদর্শ মেঘনা সামাজিক সংগঠনের” ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ও শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ১৭১ বার পঠিত

মোঃ নাজিম উদ্দিন, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী ‘আদর্শ মেঘনা সামাজিক সংগঠনের’: অসহায়দের মাঝে কম্বল বিতরণ।

কুমিল্লার মেঘনা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেঘনার সকলের অধিক জনপ্রিয় অরাজনৈতিক সামাজিক সংগঠন ও জনকল্যাণমূলক সংগঠন ‘আদর্শ মেঘনা সামাজিক সংগঠন’-এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উদযাপন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে স্থানীয় গরিব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

​শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় মেঘনা উপজেলার গোবিন্দপুর রোডের আব্দুল্লাহর মোড় সংলগ্ন উৎসব রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে এই আলোচনা সভা, শীত বস্ত্র বিতরণ, দুপুরের খাবারের মধ্যে দিয়ে কর্মসূচি অনুষ্ঠান শেষ হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ হামদর্দ বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. মনজারুল আলম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা, বিশিষ্ট কথাসাহিত্যিক ও কলামিস্ট অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য ও আমেরিকা প্রবাসী মিয়া মোহাম্মদ দাউদ, এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের স্কোয়াড্রন লিডার গোলাম কিবরিয়া আব্বাসী এবং সংগঠনের ভাইস প্রেসিডিয়াম সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ​সংগঠনের সভাপতি নাসরিন সুলতানার সভাপতিত্বে এবং মো. হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল গাফফার।

​বক্তারা বলেন, আদর্শ মেঘনা সামাজিক সংগঠন বিগত ৯ বছর ধরে মেঘনা উপজেলার আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দ অসহায় মানুষের সাথে ভাগ করে নিতেই এই কম্বল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতেও এই সংগঠন জনকল্যাণমূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিবর্গ। আলোচনা সভা শেষে অতিথিরা নিজ হাতে অসহায় শীতার্তদের মাঝে কম্বল তুলে দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park