1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

মাধবপুরে আফরোজ হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসীর দাবিতে মানববন্ধন ।।

  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ২১৫ বার পঠিত

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো: আফরোজ হোসাইন(১৪) এর হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসীর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ১ টায় মাধবপুর উপজেলা পরিষদের সামনে ঢাকা সিলেট মহাসড়কে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও বিপুল সংখ্যক অভিভাবক। বক্তব্য রাখেন মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম সাইফুল ইসলাম , শিক্ষক জুনাইদ আহমেদ লস্কর, শাহানা আক্তার,আবদুল কুদ্দুস প্রমূখ। বক্তারা আফরোজ হোসাইন এর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের মাধ্যমে ফাঁসির দাবি জানান। উল্লেখ্য গত বৃহস্পতিবার সকালে উপজেলার আদাঐর ইউনিয়নের আদাঐর গ্রামে স্কুলের পরিক্ষা দিতে যাওয়ার সময় প্রতিপক্ষের হাতে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আফরোজ হোসাইন গুরুতর আহত হন । প্রথমে তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় শনিবার বিকেল তার মৃত্যু হয়। নিহত আফরোজ মিয়া আদাঐর গ্রামের মুক্তার মিয়ার ছেলে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park