
গত ৯ অক্টোবর কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে ফতুল্লায় প্রবাসির কাছে বিএনপি নেতার ৫ লক্ষ টাকা চাঁদা দাবি… শিরোনামে আমাকে জড়িয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে যা আমার নজরে এসেছে। যা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।গত ৯ অক্টোবর সকালে আর্মি মাহফুজ নামক একব্যক্তির বাড়ীতে জোর করে রাস্তা দখল করতে যায় তখন মাহফুজ আমাকে বিষয়টি জানায় তখন আরিফের সাথে আমার মেসেঞ্জারে কথা হয়েছে। বরং আরিফই আমাকে উলটা হুমকি দেয় এবং বলে আপনি এই বিষয়ে নাক গলাবেন না তাহলে ভালো হবেনা , কিন্তু কোন টাকা পয়সার লেনদেনের বিষয়ে কথা হয়নি। একটি মহল আমার সুনাম ক্ষুন্ন করার জন্য ঈর্ষান্বিত হয়ে আমার বিরোদ্ধে অপ প্রচার চালাচ্ছে। আমি এই মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
অলিউল্লাহ্ খোকন মাস্টার,তক্কারমাঠ, ফতুল্লা ,নারায়ণগঞ্জ