1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

পিরুজালী ইউনিয়ন জামায়াতের আমির মোঃ কামরুজ্জামান মন্ডল’র বাড়িতে ঈদ উপহার বিতরণ  সম্পন্ন..

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১২৩ বার পঠিত

সওকত হোসাইন,বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী র উদ্যোগে পিরুজালী ইউনিয়ন জামায়াতের আমির মোঃ কামরুজ্জামান মন্ডল”র নেতৃত্বে ও পিরুজালী ইউনিয়নের নেতা কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় হতদরিদ্র পুরুষ এবং মহিলাদের মাঝে ঈদ উপহার বিতরণ  করেন। ১৯ মার্চ বৃহস্পতি বার সকাল ১১ টার সময় কামরুজ্জামান মন্ডল এ-র নিজ বাড়িতে ঐ ঈদ সামগ্রিক বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে হাফেজ মাওলানা তৌফিকুল ইসলাম এর অর্থসহ কোরআন তেলাওয়াতের সূচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ  জামায়াতে ইসলামী  গাজীপুর সদর উপজেলার সহ সেক্রেটারী ও পিরুজালী ইউনিয়ন জামায়াতের সংগ্রামী আমির এবং আসন্ন পিরুজালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী ,  মোঃ কামরুজ্জামান মন্ডল। আরো   বক্তব্য রাখেন পিরুজালী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ ফরহাদ হোসেন।  পিরুজালী ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের সভাপতি, অধ্যাপক মোঃ খোরশেদ আলম এর সঞ্চালনায় কামরুজ্জামান মন্ডল বলেন- ” আমরা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে যে ঈদ উপহার দিচ্ছি এটা আপনাদের নিকট সামান্য কিছু হতে পারে কিন্তু আমাদের সামর্থ্য অনুযায়ী এটা করা হয়েছে। আগামী নির্বাচনে পিরুজালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যদি জামায়াতের হয়, আপনারা যদি ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আপনাদের আর কষ্ট করে  আমার বাড়িতে আসতে  হবেনা আমি নিজে চালের বস্তা মাথায় নিয়ে হজরত ওমরের মতো  আপনার বাসায় পৌছিয়ে দেব। এই কাজটাই জামায়াতে ইসলামী করতে চায়”।তিনি আরো বলেন, ” আপনারা সহযোগিতা করলে আমি রাসুলের সমাজ পিরুজালীতে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ”। উৎসুক জনগণ ঈদ সামগ্রী পেয়ে খুব খুশি হন এবং আগামী ইউপি নির্বাচনে জামাতে ইসলামী চেয়ারম্যান পদ প্রার্থী কামরুজ্জামান মন্ডলকে ভোট দিয়ে জয়যুক্ত করার আশা ব্যক্ত করেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পিরুজালী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জামায়াতের সভাপতি ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park