1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

পাটকেলঘাটার নগরঘাটায় দলীয় কার্যালয়ে আগুন, প্রতিবাদে নেতাকর্মীদের বিক্ষোভ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১০৯ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়ন বিএনপির দীর্ঘদিনের দলীয় কার্যালয়ে গত ১ মার্চ গভীর রাতে দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ ঘটনার প্রতিবাদে ৩ মার্চ সকাল ১১টায় পুড়ানো অফিসের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে উপজেলা যুবদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু। ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাচ্চুর উপস্থাপনায় বক্তব্য রাখেন নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান সরদার মহব্বত আলী, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান, পাটকেলঘাটা থানা ছাত্রদলের সদস্য সচিব আবির হোসেন, সাবেক ছাত্রনেতা ও কুমিরা ইউপি যুবদলের সভাপতি বিএম সেলিম রেজা, সহ-সভাপতি বাবলুর রহমান, সরুলিয়া ইউপির স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতারা বলেন, বিগত ১৭ বছর ধরে এবং বিশেষ করে ৫ আগস্টের পর যারা দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল, তারাই একত্রিত হয়ে দলীয় অফিসে অগ্নিসংযোগ করেছে। তারা অভিযোগ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুম বেগম খালেদা জিয়া ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের ছবি পুড়িয়ে দেওয়া হয়েছে। অফিসের মালামাল পুড়িয়ে হীনস্বার্থ হাসিলের চেষ্টা করা হয়েছে।

নেতৃবৃন্দ প্রশাসনের কাছে দাবি জানান, ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করতে হবে। অন্যথায় প্রশাসন ব্যর্থ হলে আইন হাতে তুলে নিতে বাধ্য হওয়ার কঠোর হুঁশিয়ারি দেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park