1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

নিখোঁজের চারদিন পর যশোরে ভ্যানচালক এক যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১১৫ বার পঠিত

নজরুল ইসলাম, যশোর: যশোরের শার্শা উপজেলায় নিখোঁজের চার দিন পর ভ্যান চালক এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার নাভারন কাজিরবেড় গ্রামের তালাবদ্ধ একটি পুরাতন বাড়ির ভিতরে বাক্স থেকে গলিত অবস্থায় লাশটি পাওয়ার কথা জানিয়েছেন শার্শা থানার ওসি আব্দুল আলিম।মৃত ২৫ বছর বয়সী আব্দুল্লাহ শার্শা উপজেলার সরদার বারিপোতা গ্রামের ইউনুস আলি মোড়লের ছেলে।তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
ওসি আব্দুল আলিম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। তাকে গলা কেটে হত্যার পর একটি বাক্সের মধ্যে ভরে ওই বাড়িতে রেখে গেছে খুনিরা।ভ্যান ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।নিহতের বাবা ইউনুস আলি মোড়ল বলেন, শুক্রবার রাত ১০টার দিকে নাভারন বাজারে আবদ্দুল্লার সঙ্গে আমার শেষ দেখা হয়। প্রতিদিন রাতে আব্দুল্লাহ তার ভ্যান নিয়ে বাড়ি ফেরে। কিন্তু সেদিন গভীর রাতেও না ফেরায় আমরা চিন্তায় পড়ে যাই।ছেলেকে অনেক খুঁজেও না পেয়ে পর দিন শার্শা থানায় একটি জিডি করি। এর তিনদিন পর তার লাশ উদ্ধার করল পুলিশ।এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে বলে জানান ওসি আব্দুল আলিম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park