1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

নারায়ণগঞ্জে টানা দুই দিন বন্ধ থাকবে তিতাস গ্যাস সরবরাহ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

খান মোঃ রফিকুল ইসলাম: বাংলাদেশের প্রধান গ্যাস কোম্পানী তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণ জনিত কাজে নারায়ণগঞ্জ সহ আশপাশের এলাকায় প্রায় ৪৮ ঘণ্টা বা তারও বেশী সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এলপিজি ও তিতাস গ্যাসের নিয়ন্ত্রক লাইন সংযোগ ও ভাল্ভ পরিবর্তন সংক্রান্ত জরুরি কাজের জন্য ২৯ অক্টোবর (বুধবার) রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা বা কাজ শেষ না হওয়া পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

উক্ত সময়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা (মুড়াপাড়া, ফতুল্লা, পাগলা, সিদ্ধিরগঞ্জ ওএবং এর পার্শ্ববর্তী এলাকায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সকল আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানিতিতাস জানায়, কাজ চলাকালীন সময়ে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের নিকট দুঃখ প্রকাশ করা হচ্ছে এবং সহযোগিতা কামনা করা হয়েছে।

তিতাস গ্যাসের ব্যবস্থাপক প্রকৌশলী মো. আতিকুল ইসলাম স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে আরও বলেন কাজের নিরাপত্তা নিশ্চিত করতে গ্রাহকদের সতর্ক থাকতে এবং গ্যাস সরবরাহ বন্ধের সময় চুলা ও রেগুলেটর বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park