
খান মোঃ রফিকুল ইসলাম: নারায়ণগঞ্জের ফতুল্লায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে ফতুল্লা বাজারের ফার্মেসি ও বেকারিতে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গত কাল সোমবার (২৭ অক্টোবর) দুপরে ফতুল্লা বাজারে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক।
অভিযানে এম এস মেডিসিন সেন্টার নামক ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ হওয়া ওষুধ পাওয়া যায়। এই অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মহসিন কে ১০, হাজার টাকা জরিমানা করা হয় এবং মদিনা বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে কেক ,রুটি, বিস্কুট তৈরি করা সহ সরকার অনুমোদিত বেকারি চালানোর কাগজপত্র না দেখাতে পড়ার কারণে মালিক মোস্তফাকে ১০, হাজার টাকা জরিমানা করাসহ তাকে পণ্যের মান উন্নয়নের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনাও দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—অ্যামোনিয়া বাইকার্বোনেট-এর সঠিক ব্যবহার নিশ্চিত করা, শুধু অনুমোদিত ফুড গ্রেড কালার ব্যবহার করা এবং মোড়কজাতকরণের সকল নিয়ম মেনে চলা।স্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন করা।
এই অভিযানে প্রসিকিউশন প্রদান করেন কৃষি বিপণীয় কর্মকর্তার প্রতিনিধি মোঃ সুমন খন্দকার। আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন।
উক্ত অভিযান পরিচালনার শেষে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক, হৃদয় রঞ্জন বণিক জানায়, ফতুল্লা বাজার সহ সব এলাকায় নিয়মিত অভিযান চালানো হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।