
খান মোহাম্মদ রফিকুল ইসলাম, সিনিয়র রিপোর্টারঃ আজ ২৬ শে মার্চ সকাল আনুমানিক ৭টা ১৫ মিনিটে কুষ্টিয়া থেকে নারায়ণগঞ্জগামী শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় ফতুল্লার স্টেডিয়াম রোডের সামনে লতা রানী মন্ডল নামে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়। একই ঘটনায় তার স্বামী সুখরঞ্জন মন্ডল গুরুতর আহত হন।
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. আব্দুল্লাহ আল আমিন নিহতের ঘটনা শুনতে পাওয়ার সংঙ্গে সংঙ্গে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তিনি দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে নিহতের পরিবারের বাসায় গিয়ে শোকসন্তপ্ত স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং যেকোনো আইনি সহায়তা প্রদানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, ফতুল্লার স্টেডিয়াম রোড এলাকায় প্রায়ই রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা ঘটে থাকে। এই রকমের দুর্ঘটনা প্রতিনিয়তই হয়ে আসছে। এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে অ্যাড. আব্দুল্লাহ আল আমিন সড়ক ও জনপথ বিভাগকে দ্রুত একটি ফুটওভার ব্রিজ নির্মাণের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি চালকদের আরও সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর আহ্বান জানান।