1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ড্রেনে মিললো নবজাতকের লাশ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৭২ বার পঠিত

জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার: কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের পাশের ড্রেন থেকে এক নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৯টার দিকে এ ঘটনা স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করে। খবর পেয়ে দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নবজাতকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তদন্ত কর্মকর্তা এসআই মো. জামশেদুল আলম জানান, শিশুটি পূর্ণাঙ্গ ছিল এবং অন্তত ৩ থেকে ৪ দিন আগের বলে ধারণা করা হচ্ছে। ডেলিভারি রেজিস্টার খতিয়ে দেখা, হাসপাতালের দায়িত্বশীলদের জিজ্ঞাসাবাদ ও সিসিটিভি ফুটেজ যাচাই শেষে বিস্তারিত জানা যাবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক আবাসিক কর্মকর্তা ডা. মঞ্জুর রহমান বলেন, “এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। ডেলিভারি রেজিস্টার ঘেঁটে কারণ অনুসন্ধান করা হচ্ছে। তবে রেজিস্টারে অন্তর্ভুক্ত কোনো নবজাতককে ফেলে দেওয়ার সুযোগ নেই। এটি অপগর্ভও হতে পারে। প্রত্যক্ষদর্শী ফয়েজ আহমেদ জানান, অসুস্থ এক রোগীকে নিয়ে তিনি হাসপাতালে গেলে হঠাৎ তীব্র দুর্গন্ধ পান। এসময় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ও কর্মীরাও নাক চেপে দায়িত্ব পালন করছিলেন। পরে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে জানালার পাশের ড্রেনে উল্টে থাকা নবজাতকের মরদেহ দেখতে পান তিনি। কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আব্দুল্লাহ আল কাউছার বলেন, “আমরা দুর্গন্ধ টের পাচ্ছিলাম। পরে একজন লোক লাশটি দেখতে পেয়ে আমাদের জানালে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি। স্থানীয়রা অভিযোগ করেন, এর আগেও এই স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন জায়গায়—পুকুর, ড্রেন, পরিত্যক্ত স্থান ও সভাকক্ষের পেছনে একাধিকবার নবজাতকের মরদেহ পাওয়া গেছে। তবে সেসব ঘটনার তদন্ত প্রতিবেদন আজও প্রকাশ হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park