1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

দেবিদ্বারে সড়ক সংস্কার না হলে ধান চাষ: এনসিপি নেতা হাসনাতের ‘কড়া হুঁশিয়ারি’

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৯২ বার পঠিত

জিএম মাকছুদুর রহমান, সিনিয়র রিপোর্টার: কুমিল্লা–সিলেট মহাসড়কের দেবিদ্বার নিউমার্কেট অংশে দীর্ঘদিন ধরে সড়কের বেহাল দশা নিয়ে স্থানীয়দের ক্ষোভ চরমে। এবার বিষয়টি নিয়ে আলোচনায় এসেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ফোনালাপে শোনা যায়, তিনি কুমিল্লা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফাকে বলেন- অক্টোবরের ২০ তারিখের মধ্যে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার পৌর অংশে সড়কের সংষ্কার কাজ শুরু না হলে কোনো গাড়ি চলবে না। রাস্তা ধান চাষের উপযোগী হয়ে গেছে—ধান লাগাই দেমু, মাছ চাষ করব, একটা গাড়িও যেতে দেব না। দুই মিনিটের ওই কল রেকর্ডে প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফাকে জবাবে বলতে শোনা যায়, রাস্তা ব্লক করে দিবেন, এটা আপনার অধিকার। আমি নিয়মের মধ্যে আছি, কিছুটা সময় দিন—আমরা চেষ্টা করছি।” সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসনাত আব্দুল্লাহ বলেন, দেবিদ্বারের উন্নয়নই আমার একমাত্র লক্ষ্য। রাস্তার করুণ অবস্থার বিষয়ে প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি যেন আর দেরি না হয়। হুমকি নয়, এটি ছিল জনগণের পক্ষে প্রতিবাদের ভাষা। কুমিল্লা সওজ বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা জানান, ডিভাইডার স্থাপনের সময় অস্থায়ীভাবে ইট দিয়ে সলিং করা হয়েছিল, যা বৃষ্টির কারণে দেবে গেছে। ইতোমধ্যে ২৪ ফুট প্রশস্ত কংক্রিট সড়ক নির্মাণের টেন্ডার সম্পন্ন হয়েছে, শিগগিরই কাজ শুরু হবে। এই কল রেকর্ড ছড়িয়ে পড়ার পর দেবিদ্বারজুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। কেউ একে উন্নয়ন দাবি জানানোর সাহসী পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার অনেকে বলছেন—প্রশাসনের সঙ্গে হুমকি দিয়ে নয়, আলোচনার মাধ্যমেই সমাধান খোঁজা উচিত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park