1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

দেবিদ্বারে লরির চাপায় মোটরসাইকেল আরোহী নাজমুলের মৃত্যু

  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৪০ বার পঠিত

ফারুক হোসাইন জনি, কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে মালবাহী লরির চাপায় নাজমুল হাসান (২৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার বিকেল চারটার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার লক্ষীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল উপজেলার এলাহাবাদ বাজারের মুদি ব্যবসায়ী মো. নজরুল ইসলামের বড় ছেলে বলে জানা গেছে। দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বিক্ষুব্ধ জনতা ক্ষোভে গাছ ফেলে মহাসড়ক অবরোধ করে রাখে। ফলে প্রায় এক ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে মিরপুর হাইওয়ে থানা ও দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মাধবপুরে হাইওয়ে থানার এক পুলিশ কর্মকর্তা জানান, মটর সাইকেল সার্ভিসিং করে তিনটার দিকে নাজমুল হাসান মোটরসাইকেলযোগে কুমিল্লা শহর থেকে দেবিদ্বারের দিকে যাচ্ছিলেন। পথে লক্ষীপুর মোড়ে পৌঁছালে একটি মালবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন এবং মুহূর্তেই লরির একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত নাজমুলকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং দুর্ঘটনাকবলিত লরি ও মোটরসাইকেল জব্দ করে। তবে লরিচালক ও সহকারী ঘটনার পরপরই পালিয়ে যায়। এ বিষয়ে মিরপুর হাইওয়ে থানা ও দেবিদ্বার থানার যৌথ বিবৃতিতে বলা হয়েছে, “দুর্ঘটনাস্থল থেকে লরি, মোটরসাইকেল ও মরদেহ উদ্ধার করা হয়েছে। পালিয়ে যাওয়া চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। নিহত নাজমুল হাসানের অকাল মৃত্যুতে পরিবার, বন্ধু ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এলাহাবাদ বাজারে দোকানপাট বন্ধ রেখে স্থানীয় ব্যবসায়ীরা তার প্রতি শোক প্রকাশ করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park