1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

দেবিদ্বারে বিদ্যুতের শর্ট সার্কিটে রিকশাচালকের বসতঘর পুড়ে ছাই

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ২১১ বার পঠিত

ফারুক হোসাইন জনি,কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধি:
কুমিল্লা জেলার দেবিদ্বার থানার পৌর এলাকার সাইলচর গ্রামে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে এক রিকশাচালকের বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি হলেন সাইলচর গ্রামের বাসিন্দা রিকশা ড্রাইভার মোঃ বাবুল মিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টা হঠাৎ ঘরের বৈদ্যুতিক সংযোগে শর্ট সার্কিট হলে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ঘরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এতে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড় ও প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকাণ্ডের সময় ঘরে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে বসতঘরটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ক্ষতিগ্রস্ত মোঃ বাবুল মিয়া জানান, আগুনে তার ঘরের সবকিছু পুড়ে গেছে। বর্তমানে তিনি পরিবারসহ চরম বিপাকে রয়েছেন। তিনি প্রশাসন ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

এ বিষয়ে মুরাদনগর থানার ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park