1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

দেবিদ্বারে বিউটি পার্লারে তরুণীর ঝুলন্ত লাশ, আত্মহত্যা নাকি হত্যা ?-তদন্তে পুলিশ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ২৩৬ বার পঠিত

মোঃ ফারুক হোসাইন জনি, কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধিঃ কুমিল্লা দেবিদ্বার উপজেলার পৌর শহরের নিউমার্কেট নামক এলাকার একটি বিউটি পার্লার থেকে তাহারিয়া তাবাসসুম নাদিয়া আক্তার (১৯) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার “ওইমেন্স পার্সোনা বিউটি পার্লার” থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত নাদিয়া দেবিদ্বার উপজেলার ধলাহাস গ্রামের মো. শফিকুল ইসলামের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো নির্দিষ্ট সময় পর্যন্ত পার্লারটি খোলা না থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। একপর্যায়ে বিষয়টি দেবিদ্বার থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পার্লারের ভেতরে ওই তরুণীর ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের পরিবার দাবি করেছে, নাদিয়া দীর্ঘদিন ধরে ওই বিউটি পার্লারে কাজ করতেন এবং পার্লার মালিকপক্ষের সঙ্গে তার সংশ্লিষ্টতা ছিল। তবে কী কারণে তিনি সেখানে মৃত্যুবরণ করেছেন—তা নিয়ে পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন উঠেছে। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্তের স্বার্থে সব দিক গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ বলছে, তদন্তের অগ্রগতি ও প্রাপ্ত আলামতের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এদিকে ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও নানারকম আলোচনা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park