1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

দেবিদ্বারে বালুবাহী ট্রাক্টর উল্টে খালে, চালক নিহত

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৯ বার পঠিত

মোঃ ফারুক হোসাইন জনি, কুমিল্লা (উত্তর)জেলা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী ট্রাক্টর উল্টে খালে পড়ে আবুল হোসেন নামে এক চালক নিহত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার গজারিয়া পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল হোসেন উপজেলার পোনরা গ্রামের আব্দুল করিমের ছেলে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় বালুবাহী একটি ট্রাক্টর গজারিয়া পশ্চিমপাড়া এলাকা দিয়ে যাচ্ছিল। পথিমধ্যে দিক পরিবর্তন করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি পাশের একটি খালে উল্টে যায়। এসময় ট্রাক্টরে থাকা একজন দ্রুত লাফিয়ে নামতে পারলেও চালক আবুল হোসেন ট্রাক্টরের নিচে চাপা পড়েন। খবর পেয়ে মুরাদনগর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে এবং সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করে।

মুরাদনগর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আমজাদ হোসাইন জানান, ট্রাক্টরটি মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গিয়েছিল। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশের উপস্থিতিতে মরদেহ উদ্ধার করি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, “ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা সাড়ে ৭টায় মরদেহটি উদ্ধার করে। কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park