1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

দেবিদ্বারে জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পিং ২০২৫ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ২২০ বার পঠিত

ফারক হোসাইন জনি, কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে উপজেলার পৌর এলাকার ৫নং ওয়ার্ডে সামাজিক ও মানবিক কার্যক্রমের অংশ হিসেবে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পিং ২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এই ক্যাম্পিংয়ে বিভিন্ন বয়সী নারী-পুরুষ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সেবা গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মু. সাইফুল ইসলাম শহীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দেবিদ্বার এস.এ. সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনের সাবেক সম্পাদক মু. শাখাওয়াত হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মু. শরীফুল ইসলাম, দেবিদ্বার পৌরসভার সহকারী সেক্রেটারি মু. জাকির হোসেন, সততা হসপিটাল দেবিদ্বারের চেয়ারম্যান মু. আব্দুল কুদ্দুস, সাংবাদিক মু. ফারুক হোসাইন জনি—আহ্বায়ক, বাংলাদেশ প্রেসক্লাব দেবিদ্বার উপজেলা শাখা। উক্ত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- ৫নং ওয়ার্ড সেক্রেটারি মু. নীরব হাসান, মু. শাহজালাল, মু. সাইফুল ইসলাম, মু. মাহাবুবুর রহমান, মু. মিজানুর রহমান এবং আ. মোমেনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, রক্তদান ও রক্তের গ্রুপ জানা একটি মানবিক ও জীবনরক্ষাকারী উদ্যোগ। জরুরি মুহূর্তে সঠিক রক্তের গ্রুপ জানা থাকলে দ্রুত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয়। সমাজের প্রতিটি স্তরে এ ধরনের সেবামূলক কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করা প্রয়োজন। তারা ভবিষ্যতেও দেবিদ্বারে স্বাস্থ্য ও মানবকল্যাণমূলক আরও কর্মসূচি অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পিংয়ে অংশগ্রহণকারীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এমন উদ্যোগ জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park