1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

তিতাসে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৬০ বার পঠিত

জিএম মাকছুদুর রহমান,স্টাফ রিপোর্টার: ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরদের টিকা প্রদানের আহ্বান

কুমিল্লার তিতাস উপজেলায় জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রোববার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিন উপজেলার গাজীপুর খাঁন সরকারি মডেল বহুমুখী হাইস্কুল ও কলেজ প্রাঙ্গণে ফিতা কেটে এ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইউএনও সুমাইয়া মমিন বলেন, “টাইফয়েড প্রতিরোধে এই জাতীয় টিকাদান কর্মসূচি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। বিশেষ করে শিশু ও কিশোরদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এ টিকা গ্রহণ অপরিহার্য। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু-কিশোরকে টিকার আওতায় আনতে হবে। অভিভাবকদের এ বিষয়ে সচেতন হতে হবে।” এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সরফরাজ হোসেন খান, মেডিকেল অফিসার ডা. মোস্তফা জামান আশিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভূঁইয়া, স্থানীয় শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, এ ক্যাম্পেইনের মাধ্যমে তিতাস উপজেলার প্রতিটি ওয়ার্ড ও শিক্ষা প্রতিষ্ঠানে ধাপে ধাপে টিকা কার্যক্রম চলবে। টিকা গ্রহণে শিশুদের কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কা নেই বলেও তারা অভিভাবকদের আশ্বস্ত করেন। কর্মকর্তারা আরও জানান, নির্ধারিত বয়সী শিশু-কিশোরদের সম্পূর্ণ বিনামূল্যে টিকা প্রদান করা হবে এবং কোনো শিশুকে যাতে বাদ না দেওয়া হয় সেজন্য মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা সক্রিয়ভাবে কাজ করবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park