1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

গাজীপুর-১ আসনে মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১২৮ বার পঠিত

বিশেষ প্রতিনিধি: গাজীপুর-১ আসনে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ৭ ডিসেম্বর শনিবার বিকেলে ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিক, ও মেয়র মজিবুর রহমানের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি থেকে শুরু হয়ে পরিস্থিতি দ্রুত উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
সংঘর্ষ চলাকালে আশপাশের দোকানপাট ভাঙচুর করা হয় এবং কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, হঠাৎ করে সংঘর্ষ শুরু হওয়ায় অনেকেই দোকান বন্ধ করে নিরাপদ স্থানে আশ্রয় নেন।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সংঘর্ষের ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি বলে জানা গেছে। স্থানীয়দের মতে, মনোনয়ন নিয়ে উত্তেজনা বেশ কয়েকদিন ধরে চলছিল, যা শেষ পর্যন্ত সহিংসতায় রূপ নেয়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন,
এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আমাদের নিয়ন্ত্রণে আছে বলে জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park