1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

গাজীপুরে ভূমিকম্পে হুড়োহুড়ি করে কারখানা থেকে বের হওয়ায়, আহত শতাধিক শ্রমিক

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৯১ বার পঠিত

মোঃ ফরহাদ,গাজীপুরের শ্রীপুরে ভূমিকম্পে হুড়োহুড়ি করে বহুতল ভবন থেকে নিচে নামতে গিয়ে পোশাক কারখানার শতাধিক শ্রমিক আহত হয়েছেন । আজ শুক্রবার (২১ নভেম্বর) সকালে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড গ্রামের ডেনিম্যাক কারখানায় এই ঘটনা ঘটে।

কারখানার শ্রমিকরা জানান হঠাৎ ভূমিকম্প হলে কারখানার শ্রমিকেরা বহুতল ভবন থেকে হুড়োহুড়ি করে নামতে শুরু করেন। এ সময় সিঁড়ি ও দেয়ালে আঘাত পেয়ে এবং পদদলিত হয়ে শতাধিক শ্রমিক আহত হন। ভূমিকম্প হলে কারখানার প্রধান ফটক বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
এ সময় শ্রমিকেরা ফটক ভাঙতে চেষ্টা করেন। হঠাৎ ফটক ভেঙে নিচে পড়ে। তখন ফটকের নিচে বহু শ্রমিক চাপা পড়েন। সাততলা ভবনের কারখানায় কমপক্ষে ৭০০০ হাজার শ্রমিক কাজ করেন।

কারখানার মানবসম্পদ কর্মকর্তা মহিদুল হাসান বলেন, ‘কারখানার নিরাপত্তাপ্রহরীরা ফটক বন্ধ করেন। এর বেশি এখন বলা সম্ভব নয়। অনেক শ্রমিক আহত হয়েছেন।’

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ‘হঠাৎ করে বহু শ্রমিক আহত অবস্থায় হাসপাতালে এসেছেন। সংখ্যা বলা খুবই কঠিন।’

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ বলেন, আহত ব্যক্তিদের চিকিৎসার বিষয়ে সার্বিক খোঁজখবর নেওয়া হচ্ছে। কারখানা কর্তৃপক্ষের গাফিলতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park