1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

কোটচাঁদপুরে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৮৯ বার পঠিত

আব্দুল্লাহ বাশার কোটচাঁদপুর: “”আমি কন্যাশিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি,দেশের কল্যাণে কাজ করি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে কোটচাঁদপুরে
জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (৮ই অক্টোবর) বুধবার সকালে কোটচাঁদপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কন্যাশিশু দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম। এ সময় উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মওলানা তাজুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জিল্লুর রহমান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমানুউলাহ আল মামুন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তরুন কুমার দাস, সিনিয়র মৎস কর্মকতা দ্বীন ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সামছুল আলম, মডেল থানার ওসি তদন্ত এনায়েত আলী খন্দকার, জামায়াতে ইসলামীর পৌর আমীর মুহাদ্দেস আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম ভুইয়া,কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আব্দুল্লাহ বাশার, সহ-সভাপতি রেজাউল করিম, সমন্বয়ক হৃদয় আহসান, শামিম হোসেন প্রমুখ।
সে সময় কন্যাশিশুর যত্ন,বাল্য বিবাহ, নারী নির্যাতন, অত্মহত্যা প্রতিরোধ সহ বিভিন্ন বিষয়ে তুলে ধরে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং এসব প্রতিরোধে সকলের সহযোগীতা কামনা করেন অতিথিবৃন্দ। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park