1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

আড়াইহাজারে আওয়ামী লীগ কর্মীকে ছাড়িয়ে নেয়ার নামে লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা মাসুম শিকারী্র বিরুদ্ধে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: গ্রেফতার নাটক সাজিয়ে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যানদি গ্রামের আওয়ামী লীগ কর্মী জায়েদুল মেম্বার কে আটকের পর ১ লক্ষ টাকার বিনিময়ে ছাড়িয়ে নেয়ার অভিযোগ উঠেছে মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম শিকারীর বিরুদ্ধে।
খোজ নিয়ে জানা যায়, গতকাল ২ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যায় জায়েদুল নামে কল্যান্দী গ্রামের এক আওয়ামীলীগ কর্মীকে গ্রেফতার করে আড়াইহাজার থানায় নিয়ে আসে আড়াইহাজার থানা পুলিশ। পরবর্তীতে মাহমুদপুর ইউনিয়ন বিএনপির বিতর্কিত সভাপতি মাসুম শিকারীর উদ্যোগে ১ লক্ষ টাকার বিনিময়ে আসামীকে ছেড়ে দেয়ার নির্দেশ দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসিরউদ্দিন।
এই বিষয়ে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ খন্দকার নাসির উদ্দিন মুঠোফোনে জানান এই নামে কোন আসামী থানায় উপস্থাপিত হয়নি। এ ব্যাপারে আমি কিছু জানি না।
বুধবার সকালে বিএনপি নেতা কালাম এর সাথে ভাগবাটোয়ারা করেন মাসুম শিকারী। অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা মাসুম শিকারি বলেন, জায়েদুল ইসলাম আওয়ামী লীগের সমর্থক ছিল এখন আমাদের সাথে মিলেমিশে কাজ করছে।
টাকার ভাগ বাটোয়ারা কোন ভিডিও যদি দেখাতে পারেন যা সাজা দিবেন তা মাথা পেতে নেব।
ভুক্তভোগী জায়েদুলের সাথে যোগাযোগ করা হলে তিনি মাসুম শিকারীর ভয়ে মুখ খুলতে রাজি হননি।
সুত্রঃ জাগো নারায়াণগঞ্জ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park