
সিনিয়র রিপোর্টারঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (বিকেল) সাতগ্রাম ইউনিয়নের টেকপাড়া ও পশ্চিমপাড়া চকের মাঝামাঝি এলাকায় কাজীর পুকুর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়রা পুকুর পাড়ে একটি লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়।
এখন পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। স্থানীয়দের ধারণা, তিনি মানসিক ভারসাম্যহীন হতে পারেন।
এ বিষয়ে পুলিশ জানায়, লাশের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে কাজ চলছে।