
নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লা মডেল থানাধীন শিহাচর এলাকায় বড় রাস্তা থাকা সত্তেও পাশের বাড়ীর মালিকের জায়গা থেকে রাস্তা দখল টেস্টার অভিযোগ উঠেছে স্থানীয় দারাজ মিয়ার ছেলে আওয়ামী লীগের দোসর স্বেচ্ছাসেবক লীগের ক্যডার ভুমি দস্যু আরিফের বিরোদ্ধে। এ বিষয়ে ভুক্তভোগী মোঃ মাহফুজ মিয়া বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
মাহফুজ মিয়া আমাদের প্রতিবেদক কে জানান মোহাম্মদ আরিফ একজন ভূমিদস্যু ও জমির দালাল তিনি ইতিপূর্বে ভুল তথ্য দিয়া বিভিন্ন লোকজনের নিকট হইতে জমি ক্রয়/ বিক্রয় করিয়া এলাকাকে অসান্ত করিয়াছে। তারি ধারাবাহিকতায় ৯ অক্টোবর ১১ ঘটিকায় আমার বাড়ির সংলগ্ন ফরিদা নামক এক মহিলার বাড়ি বিক্রির উদ্দেশ্যে ৩/৪ জন অজ্ঞত গ্রাহক নিয়া আসে পরবর্তীতে আরিফ আমার বাড়ীর রাস্তা ফরিদার জায়গার রাস্তা বলিয়া ভুল তথ্য প্রদান করিয়া বিক্রি করিবার চেষ্টা করলে আমি বাধা দিলে তিনি আমার উপর ক্ষিপ্ত হইয়া অকথ্য ভাষায় গালিগালাজ করে এক পর্যায়ে আরিফ এবং তার সঙ্গীরা সহ আমার উপর তেরে আসে এবং প্রাণ নাশের হুমকি দেয়।
এ বিষয়ে এলাকায় খোঁজ নিয়ে জানা যায় আরিফ একজন চড়া দরের সুদের ব্যবসায়ী ।
আরিফ গরীব নিরীহ বাড়ি ওয়ালাদের প্রথমে সুদে টাকা দেয় কিছু দিন পরে সুদাসল সহ টাকার জন্য চাপ সৃষ্টি করে ঘর-বাড়ি বিক্রি করতে বাধ্য করে।
তারই ধারাবাহিকতায় শিয়াচর বড় বাড়ীর কাশেম ও তাঁর স্ত্রীর কাছ থেকে আরিফ কিছু টাকা বাকী রেখে বাড়ি টি কিনে নেয়।কিছু দিন পরে কাশেম ও তাঁর স্ত্রী মারা যায়, বর্তমানে কাশেমর ছোট ছেলে আরিফের কাছে টাকার জন্য প্রতিনিয়ত কান্না কাটি করছে, টাকা না দিয়ে উল্টো ভায়-ভীতি দেখায়।
স্থানীয় আক্কাস আলীর ভাগিনার শাহীনের বাড়ীও এভাবে লিখে নিয়ে তাঁকে এলাকা ছাড়া করেছে, এখন আবার আক্কাস আলীর ছোট বোন ফরিদাকে টাকা ধার দিয়ে তার বাড়ি লিখে নেয়ার পায়তারা করছে। এলাকায় তার সহযোগী হিসাবে জমির দালালী করছে ফারুকের বাবা শহিদ মিয়া, দালাল সাইজুদ্দিন, নাদিম সহ আরো কয়েক জন।
বিষয় টি সঠিক তদন্ত করে আরিফের মত এইসব ভুমি দস্যুদের ব্যাপারে আইনি ব্যবস্তা না নিলে অনেক নিরীহ পরিবার বাড়ি-ঘর ছাড়া হবে। ইতিমধ্য শিহাচর বুড়ির গ্যরেজ সংলগ্ন আসেপাশের এলাকায় আওয়ামিলীগের দলীয় পরিচয় ও জমির দালালী করে তৈরি করেছেন কোটি কোটি টাকা মুল্যের ৫/৬ টি বাড়ী ও হয়েছেন অঢেল টাকার মালিক। এছাড়া স্থানীয় লোকজন জানতে চায়, আওয়ামী সেচ্ছা সেবকলীগ নেতা ও এমপি শামীম ও সমান,শাহ্ নিজামের সরাসরি সহযোগী ভুমি দস্যু আরিফের ক্ষমতার উৎস কোথায়! এ বিষয়ে ফতুল্লা মডেল থানার তদন্তকারী কর্মকর্তা এস আই শামীম এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি আমাদেরকে জানান অভিযোগের বিষয়টি আমি জেনেছি এখনো আমি হাতে পাইনি পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে অভিযুক্ত মো.আরিফের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি আমাদেরকে জানান মাহফুজ অভিযোগ করতেই পারে তবে মাহফুজের সাথে রাস্তার বিষয়ে আমার কোন কথা হয়নি তাছাড়া পাঁচজন বসে জায়গা মাপলেই বের হবে রাস্তা কার জায়গায় আছে।