1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

মেঘনায় আওয়ামী লীগ নেতা মোঃ তাজুল ইসলাম তাজ গ্রেপ্তার!

  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২৫৯ বার পঠিত

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ- কুমিল্লার মেঘনা উপজেলা আওয়ামী লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ তাজুল ইসলাম তাজকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে উপজেলার মানিকারচর ইউনিয়নের তার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল বাতেন খন্দকার বলেন, “রাতে ডিবির একটি দল এসে তাজুল ইসলাম ভাইকে নিয়ে যায়। তবে কেন বা কি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, আমরা তা জানি না।”

স্থানীয়দের ভাষ্য, তাজুল ইসলাম তাজ দীর্ঘদিন ধরে এলাকায় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। তাঁর অনুসারীদের বিরুদ্ধে অতীতে দখল, চাঁদাবাজি ও ভয়ভীতির অভিযোগ রয়েছে বলে জানান। সাম্প্রতিক সময়ে ইউনিয়নে দলীয় অভ্যন্তরীণ বিরোধ ও আধিপত্য বিস্তারকে ঘিরে উত্তেজনাও দেখা দেয়।

তাজুল ইসলাম তাজকে গ্রেপ্তারের ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এটিকে আইন প্রয়োগের স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন, স্থানীয় রাজনৈতিক টানাপোড়েনের অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে।

এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, “ডিবি পুলিশের একটি বিশেষ অভিযানে আওয়ামী লীগ প্রভাবশালী নেতা তাজুল ইসলাম তাজকে গ্রেপ্তার করা হয়েছে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park