1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

নারায়ণগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে জমি দখলের অভিযোগ উঠেছে একদল প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পক্ষ ওবায়দুল্লাহ (২৮) বৃহস্পতিবার সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, তার পরিবারের মালিকানাধীন জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী আজিজ, সোহেল, সেলিমসহ কয়েকজনের সঙ্গে বিরোধ চলে আসছে। জমি সংক্রান্ত বিষয়ে আদালতে মামলা বিচারাধীন থাকলেও, প্রতিপক্ষরা আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালায়।

ওবায়দুল্লাহ অভিযোগ করেন, ৯ অক্টোবর সকালে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তার জমিতে প্রবেশ করে গাছপালা কেটে ফেলে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে। এসময় বাধা দিলে তারা হামলার হুমকি দেয়।

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করেও কোনো সমাধান হয়নি। অবশেষে তিনি ন্যায়বিচারের আশায় থানায় অভিযোগ করতে বাধ্য হন।

এ বিষয়ে সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক তদন্ত রাশেদুল ইসলাম খাঁন (ওসি) বলেন, “লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park