
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরে শ্রীপুর পৌর ৪ নং ওয়ার্ডের কর্মী সম্মেলনে ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুল আউয়াল মন্ডল ও সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী আঃ গফুর মন্ডল,কাদির মন্ডল, শফিকুল ইসলাম প্রধানের নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে এক বিশাল মিছিল নিয়ে দলীয় সম্মেলনে যোগ দেন, সম্মেলনে বক্তারা তৃণমূল বিএনপিকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শ্রীপুর পৌর শাখার ৪নং ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার শ্রীপুর পৌরসভার পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডাঃ এস.এম রফিকুল ইসলাম বাচ্চু, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও সিনিয়র যুগ্ম-আহবায়ক, গাজীপুর জেলা বিএনপি।
সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ হুমায়ুন কবির সরকার, আহবায়ক শ্রীপুর পৌর বিএনপি। এছাড়া আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল মোতালেব, শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব জনাব মোঃ বিল্লাল হোসেন বেপারী জনাব মোঃ আনোয়ার হোসেন বেপারী, জনাব মোঃ সাফায়েত হোসেন আকন্দ, জনাব মোঃ আফাজ উদ্দিন মোল্লা, জনাব মোঃ আবুল মনসুর মন্ডল, এ্যাডভোকেট আহসান কবির, জনাব মোঃ মনসুর আহমেদ, প্রমুখ