1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ইরানি জাতির উদ্দেশে ভিডিও বার্তা

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিভিন্ন স্থানে ইহুদিবাদী ইসরায়েলের হামলায় দেশটির বেশকিছু সংখ্যক কমান্ডার, বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরানি জাতির উদ্দেশে ভিডিও বার্তা দিয়েছেন। বুধবার (১৮ জুন) বার্তাটি সম্প্রচারিত হয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে খামেনেয়ি বলেন, ‘আমাদের কয়েকজন প্রিয় কমান্ডার ও বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিকের শাহাদাত সবার জন্য কষ্টদায়ক। আমি ইরানি জাতি ও তাদের পরিবারের প্রতি অভিনন্দন, সমবেদনা ও শোক জানাচ্ছি। আশা করছি সর্বশক্তিমান আল্লাহ তাদের উচ্চ মর্যাদা দান করবেন এবং তাদের পবিত্র আত্মাগুলোকে তাঁর বিশেষ করুণায় আচ্ছাদিত করবেন।’ ইসরায়েল মারাত্মক ভুল করে ফেলেছে জানিয়ে তিনি বলেন, ‘আমি আমাদের প্রিয় জাতিকে বলতে চাই, ইহুদিবাদী ইসরায়েল বড় ভুল করে ফেলেছে, মারাত্মক ভুল করেছে এবং এর পরিণতিতে দখলদার ইসরায়েল অসহায় হয়ে পড়বে ইনশাআল্লাহ। ইরানি জাতি শহিদদের মূল্যবান রক্ত বৃথা যেতে দেবে না, তারা তাদের দেশের আকাশসীমা লঙ্ঘন মেনে নেবে না।’

ইসরায়েলকে প্রতিহত করতে ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত বলেও জানান আয়াতুল্লাহ আলী খামেনেয়ি। দেশের কর্মকর্তাগণ ও সর্বস্তরের জনগণ সশস্ত্র বাহিনীর সঙ্গে রয়েছেন বলেও ভাষণে উল্লেখ করেন তিনি। দেশটির সর্বোচ্চ এই নেতা আরও বলেন, ‘আজ দেশের বিভিন্ন রাজনৈতিক দলসহ বিভিন্ন মহল ও ব্যক্তি থেকে একই রকম বার্তা জারি করা হয়েছে। সকলেই মনে করেন যে আমাদের অবশ্যই ঘৃণিত ও নিকৃষ্ট সন্ত্রাসী ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। আল্লাহর ইচ্ছায় আমরা শক্তিমত্তার সাথে কাজ করব এবং তাদেরকে কোন ছাড় দেয়া হবে না।’ শত্রুর প্রতি কড়া বার্তা দিয়ে খামেনেয়ি বলেন, ‘নিঃসন্দেহে ইহুদিবাদীদের জীবন অতিষ্ট হয়ে পড়বে। ইহুদিবাদীরা যেন এটা না ভাবে যে, তারা আঘাত করেছে এবং এখানেই তা শেষ হয়ে গেছে। না, তারা শুরু করেছে এবং তারা যুদ্ধের সূচনা করেছে। ইহুদিবাদীরা যে মারাত্মক অপরাধ করেছে, তা থেকে তাদেরকে অক্ষত অবস্থায় বের হওয়ার সুযোগ দেব না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park