1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

ইসরাইলি ড্রোন হামলায় লেবাননে নিহত সাতক্ষীরার শুভ দাসের মরদেহ কলারোয়া নিজ বাড়িতে পৌঁছেছে

  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৭ বার পঠিত

এম ইদ্রিস আলী,সাতক্ষীরা প্রতিনিধিঃ ইসরাইলি ড্রোন হামলায় লেবাননে নিহত সাতক্ষীরার কলারোয়া উপজেলার শ্রীপতিপুর গ্রামের শুভ দাসের মরদেহ দেশে পৌঁছেছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নিহত হওয়ার তিন মাস ২৫ দিন পর মরদেহটি নিজ বাড়িতে আনা হয়।
শুভর মরদেহ বাড়িতে পৌঁছানোর পর স্বজন ও পরিবারের সদস্যদের মধ্যে শোকের মাতম শুরু হয়। খবর পেয়ে গ্রামবাসীও বাড়িতে ছুটে আসেন। এ সময় পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।
এর আগে চলতি বছরের ১১ মে লেবাননের দক্ষিণাঞ্চলের সংঘাতপূর্ণ এলাকায় ইসরাইলি ড্রোন হামলায় নিহত হন শুভ দাস। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। হতদরিদ্র পরিবারের সন্তান শুভ জীবিকার তাগিদে নিহত হওয়ার প্রায় আড়াই বছর আগে লেবাননে পাড়ি জমান।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের খুলনা বিভাগীয় কার্যালয়ের কাউন্সিলর মইন উদ্দীন জানান, সরকারের পক্ষ থেকে শুভর পরিবারকে ৮৫ হাজার টাকার একটি চেক দেওয়া হয়েছে। চলতি মাসে আরও ৩ লাখ টাকা এবং কয়েক মাস পর জীবন বীমার আওতায় আরও অনুদান পাওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ইসরাইলি ড্রোন হামলায় লেবাননে থাকা সাতক্ষীরার তিনজন নিহত হন। তাদের মধ্যে শুভ দাসের বাড়ি কলারোয়ায়। অপর দুজন হলেন আশাশুনির নাহিদুল এবং সাতক্ষীরা সদরের ভালুকা চাঁদপুর এলাকার শফিকুল ইসলাম। তাদের মরদেহ আগেই নিজ নিজ বাড়িতে পৌঁছেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park