1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

মেঘনায় এসএসসি ’৯৭ ব্যাচ-এর পুনর্মিলনী; ভোজন বিলাস ভাসমান রেস্টুরেন্টে বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৯৩ বার পঠিত

মোঃ নাজিম উদ্দিন সাংবাদিক, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ- কুমিল্লার মেঘনায় অবস্থিত ঐতিহ্যবাহী মুজাফফর আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের এস.এস.সি ১৯৯৭ ব্যাচ-এর সকল বন্ধুদের আয়োজনে শনিবার (২৪ অক্টোবর) দিনব্যাপী পুনর্মিলনী ও বন্ধুদের আনন্দঘন পরিবেশে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

আমরা ’৯৭—ব্যাচ বন্ধুত্বের টানে, একসঙ্গে পথচলা এই স্লোগানকে সামনে রেখে ৯৭”ব্যাচের সকল বন্ধুরা মিলেমিশে মেঘনার সোনাকান্দায় অবস্থিত নবনির্মিত ‘ভোজন বিলাস’ ভাসমান রেস্টুরেন্টে সকলে একত্রিত হন।

দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে মিলিত হয়ে বন্ধুরা স্মৃতিচারণ, খোশগল্প ও পারস্পরিক কুশল বিনিময়ে মেতে ওঠেন। স্কুলজীবনের অতীতের সোনালি দিনগুলোর স্মৃতি রোমন্থন হাসি-আনন্দ, আড্ডায় আর আন্তরিকতার মধ্য দিয়ে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উপভোগ্য।

বন্ধুত্বের বন্ধন অটুট রাখা, পুরোনো স্মৃতিকে নতুন করে জাগিয়ে তোলা এবং আগামী দিনগুলোতেও একে অপরের পাশে থাকার প্রত্যয়ে এসএসসি ব্যাচ ’৯৭-এর এই পুনর্মিলনী বন্ধুদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।

মেঘনার মনোরম পরিবেশে আয়োজিত এই মিলনমেলা বন্ধুদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে বলে উপস্থিত বন্ধুরা আশা প্রকাশ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park