1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

‘শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে’– ইউএনও অশোক বিক্রম চাকমা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৯৯ বার পঠিত

হাজী মু. ফারুক হোসাইন জনি, কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধি: ‘শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে’ বলে মন্তব্য করেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা। দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

কুমিল্লার দেবিদ্বার আলহাজ্ব জোবেদা খাতুন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ ও নজরুল জয়ন্তী উপলক্ষে জেলা পর্যায়ের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “এই বিদ্যাপীঠ কেবল প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জনের জায়গা নয়, এটি তোমাদের স্বপ্ন ছোঁয়ার এবং আত্মপ্রত্যয়ী নারী হিসেবে নিজেকে গড়ে তোলার একটি স্বপ্নের আঙিনা। এখান থেকেই শিক্ষা ও জ্ঞানার্জনের মাধ্যমে তোমাদের সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে।” তিনি মাদার তেরেসা ও বেগম রোকেয়ার উদাহরণ টেনে আরও বলেন, “তাঁদের অনুপ্রেরণায় তোমরা নতুন প্রজন্ম হিসেবে দেশ ও জাতিকে নতুন পথ দেখাবে।”

কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী রেজওয়ানুল হক মূন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম ভূঁইয়া। প্রভাষক ইসমাইল হোসেন ও জ্যোতি রানী সূত্রধরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ অধ্যাপক আবু তাহের সরকার, কলেজের পরিচালনা পর্ষদের সদস্য মো. আনোয়ার হোসেন ভুলু পাঠান, দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, সাবেক ইউপি চেয়ারম্যান সাহাজ উদ্দিন সাজু এবং শামীম আহমেদ শামীম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সহযোগী অধ্যাপক রহিম বক্স চিশতী এবং নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের পক্ষে জান্নাতুল নাঈমা, মারিয়া আক্তার, আয়েশা সিদ্দিকা, ইশরাত জাহান উর্মিলা ও নুশরাত জাহান ঋতু।
আলোচনা সভা শেষে কৃতী শিক্ষার্থীদের মাঝে বই এবং নজরুল জয়ন্তীর প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park