1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

শ্রীপুরে মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মনোনয়নে নাম পরিবর্তনের অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪ বার পঠিত

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার লতিফপুর আশরাফুল উলুম আলিম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মনোনয়নে প্রস্তাবিত নাম পরিবর্তন নিয়ে বিতর্ক ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।
​জানা যায়, গত ২৪ আগস্ট মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফি উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে নিয়ম অনুযায়ী আবদুল্লাহ হেল বাকীর নাম সভাপতি হিসেবে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাঠানো হয়। তবে অভিযোগ উঠেছে, পরবর্তীতে ওই নাম বাদ দিয়ে অন্য এক ব্যক্তির নাম নতুন করে বোর্ডে পাঠানো হয়েছে।
​মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফি উদ্দিনের দাবি, শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলামের চাপের মুখে পড়ে তিনি নতুন কমিটি গঠন করে কাগজপত্র পাঠাতে বাধ্য হয়েছেন।
​তবে এ অভিযোগ অস্বীকার করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম জানান, তিনি এ বিষয়ে কিছুই জানেন না এবং এটি অধ্যক্ষের নিজের কাজ। অন্যদিকে, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাহিদ ভূঁঞা জানান, শিক্ষা অফিসারের এ ধরনের কমিটি গঠনের কোনো আইনি বৈধতা নেই।
​তিন পক্ষের পরস্পরবিরোধী বক্তব্যে এডহক কমিটির সভাপতি মনোনয়ন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park