1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

কোটচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৬

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৭ বার পঠিত

আব্দুল্লাহ বাশার, কোটচাঁদপুর: ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে সি আর মামলায় সাজাপ্রাপ্ত পলাতক নারী ও পাঁচ মাদকসেবী মোট ছয়জনকে আটক করে পুলিশ। পরে পাঁচ মাদকসেবীকে মোবাইল কোর্টে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

পুলিশ জানান, ঝিনাইদহ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় কোটচাঁদপুর মডেল থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও গ্রেফতারি পরোয়ানা তামিলে নিয়মিত অভিযান চলছিলো। তারই ধারাবাহিকতায় ১৮ সেপ্টেম্বর এএসআই আনন্দ কুমার সাহা পুলিশের একটি চৌকস দল নিয়ে বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোছাঃ হোসনেয়ারা খাতুনকে তাঁর নিজ বাড়ি ছলেমানপুর সর্দার পাড়া থেকে আটক করেন।
অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অপর অপর একটি দল মেইন বাজারে পরিত্যক্ত কলেজ হোস্টেল এলাকায় অভিযান চালিয়ে জনসাধারণের শান্তি বিনষ্ট ও নেশাগ্রস্ত অবস্থায় পাঁচজনকে আটক করে। আটককৃতরা হলেন—কালীগঞ্জের রাখালগাছি এলাকার মো, রাসেল (২৪), কোটচাঁদপুরের সলেমানপুর এলাকার মো, লিটন (৩২), যশোরের চৌগাছার স্বরুপপুর এলাকার মো, আল আমিন (২৩), সলেমানপুর এলাকার রতন দাস (৫৮) এবং সুমন মির্জা (৩৫)কে
আটকের পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো, সোহেল রানা’র আদালতে হাজির করা হলে আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে জেল হাজতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অপরদিকে, সাজাপ্রাপ্ত আসামি হোসনেয়ারা খাতুনকে ঝিনাইদহ আদালতে পাঠানো হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, গ্রেফতারি পরোয়ানা তামিল, অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান মডেল থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park