1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫০ বার পঠিত

মোঃ নাজিম উদ্দিন, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ- কুমিল্লার মেঘনা উপজেলার ভাওরখোলা ইউনিয়নের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধ পানির ফিল্টার বিতরণ করা হয়েছে।

❝নিরাপদ পানি পান করি, রোগ মুক্ত জীবন গড়ি❞ এই স্লোগানকে ধারণ করে মেঘনা উপজেলার ভাওরখোলা ইউনিয়নের সকল স্কুলে কোমলমতি শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধকরণ পানির ফিল্টার স্থাপন করা হয়েছে।

ভাওরখোলা ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামের কৃতি সন্তান ও মেঘনা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং আসন্ন ভাওরখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ-প্রার্থী মোঃ শফিকুল ইসলাম এবং সমাজ সেবক ও রাজনীতিবিদ মোঃ মাহদী হাসান মিঠুন এর যৌথ আয়োজনে এসব ফিল্টার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

আজ ১৭ সেপ্টেম্বর ২৬ (বৃহস্পতিবার) দুপুর ১.টায় ১১নং শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ভাওরখোলা ইউনিয়নের একটি উচ্চ বিদ্যালয়, নয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক ও স্কুলের সভাপতিদের হাতে নিরাপদ পানির ফিল্টার তুলে দেওয়া হয়।

শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তার। উদ্বোধক ছিলেন মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এম এম মিজানুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন শিবনগর সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমেনুল হক, শিক্ষক প্রতিনিধি ও চেঙ্গাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দিন মোল্লা, বৈদ্যনাথপুর গ্রামের কৃতি সন্তান ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ শরিফ হোসেন, চন্দনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম সরকার, ভাওরখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন, মেঘনা উপজেলা যুবদলের সদস্য মোঃ সোহেল শাহরিয়ার, মোঃ আলমগীর হোসেন হেলান।

সঞ্চালনা করেন শিবনগর সরকারি প্রাঃ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আলমগীর হোসেন। এসময় ভাওরলখোলা ইউনিয়নের ৯টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কুলের সভাপতি মহোদয়গণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেঘনা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমাজসেবক ও রাজনীতিবিদ মাহাদী হাসান মিঠুন।

এ সময় ভাওরখোলা ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, স্কুলের সভাপতি ও শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের অতিথিরাও অনুষ্ঠানে অংশ নেন।

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করার উদ্দেশ্যেই আমােদর এ উদ্যোগ নেওয়া হয়েছে। ফিল্টারগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবহারের ফলে শিক্ষার্থী ও শিক্ষকরা নিরাপদ পানি পান করতে পারবেন বলে আমরা আশা করি।

আয়োজকেরা আরও জানান, ইনশাআল্লাহ আমাদের ইচ্ছে মেঘনা উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে কোমলমতি শিশু শিক্ষার্থীদের বিশুদ্ধ করন নিরাপদ পানি প্রান করার জন্য নিরাপদ পানির ফিল্টার বিতরণ করা হবে।

এ উদ্যোগের জন্য ভাওরখোলা ইউনিয়নের শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর পক্ষ থেকে মো. শফিকুল ইসলামের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park