1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ বার পঠিত

মোঃ হাসান আলীঃ আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনবান্ধব পুলিশিংয়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানার গৌরব অর্জন করেছে মহেশপুর থানা।
সোমবার ঝিনাইদহ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত মাসিক কল্যাণ সভা ও মাস্টার প্যারেডে এই কৃতিত্বপূর্ণ অর্জনের ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্যারেডের সালামী গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান, পিপিএম-সেবা।
প্যারেড পরবর্তী মাসিক কল্যাণ সভায় মহেশপুর থানার সার্বিক কার্যকমের প্রশংসা করা হয়। পরে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ মহেশপুর থানার পক্ষ থেকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) ও নগদ অর্থ পুরস্কার গ্রহণ করেন থানা প্রতিনিধিবৃন্দ। পুলিশ সুপার মহোদয় স্বহস্তে এই পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। মহেশপুর থানা পুলিশের প্রতিটি সদস্যের নিরলস পরিশ্রম, পেশাদারিত্ব এবং সাহসিকতার ফলেই এই সাফল্য এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে, মহেশপুর থানা জেলা পুলিশের শ্রেষ্ঠ হওয়ায় এলাকার সুধী সমাজ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও পুলিশ সদস্যদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park