1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যশোর বোর্ডে এসএসসি খাতা পুনঃনিরীক্ষণ: ফেইল থেকে পাস ৩৮০, নতুন জিপিএ-৫ পেলেন ৭৫২ জন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৫ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি: ২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের এসএসসি ও সমমানের পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের (খাতা চ্যালেঞ্জ) ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত পুনঃনিরীক্ষণের ফলাফলে যশোরের অধীনে মোট ১,৬৮৪ জন শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে।পাস-ফেইল এবং গ্রেড পরিবর্তনের ক্ষেত্রে এসেছে বড় পরিবর্তন। অকৃতকার্য (F গ্রেড) থাকা ৩৮০ জন শিক্ষার্থী খাতা পুনঃনিরীক্ষণে উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যে ১ জন সরাসরি A গ্রেড, ৩ জন A- গ্রেড, ৩৩ জন Bগ্রেড, ১৯ জন C গ্রেড এবং ৩২৪ জন শিক্ষার্থী D গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
অন্যদিকে, পুনঃনিরীক্ষণে নতুন করে জিপিএ-৫ (A+) পেয়েছেন মোট ৭৫২ জন শিক্ষার্থী। এর মধ্যে পূর্বে A গ্রেড পাওয়া ৭৩১ জন, A-গ্রেড পাওয়া ১৯ জন এবং B গ্রেড পাওয়া ২ জন শিক্ষার্থী নতুন করে জিপিএ-৫ লাভ করেছেন।
এছাড়া অন্যান্য গ্রেড পরিবর্তনের ক্ষেত্রে— A গ্রেডে উন্নতি: A- থেকে ৩০৮ জন, B থেকে ১২ জন, C থেকে ১ জন। A- গ্রেডে উন্নতি: B থেকে ১৫০ জন, C থেকে ১ জন, D থেকে ১ জন।অন্যান্য: C থেকে B গ্রেডে ৬৫ জন এবং D থেকে C গ্রেডে ১৪ জনের ফলাফল উন্নত হয়েছে।যশোর শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের আবেদনের পর অভিজ্ঞ পরীক্ষকদের মাধ্যমে নিয়ম মেনে উত্তরপত্রসমূহ পুনর্মূল্যায়ন করা হয়। নম্বর গণনা কিংবা লিখনসংক্রান্ত ভুল সংশোধন করায় এ ফল পরিবর্তন হয়েছে। সংশোধিত ফলাফল বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ও সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park