1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যশোরে ভূমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৮১ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধিঃ যশোরে বিভিন্ন মানুষের জমি দখলের চেষ্টা, হয়রানি ও মামলা দিয়ে চাপ সৃষ্টির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ভুক্তভোগীরা। এতে আনোয়ার হোসেনসহ ওই এলাকার জমি-সংক্রান্ত বিরোধে ক্ষতিগ্রস্ত শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।বুধবার যশোর শহরের ইসমাইল কলোনি এলাকার ভুক্তভোগীদের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরা হয়। বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন পরিবারের জমি দখলের চেষ্টা, ভয়ভীতি দেখানো এবং মামলা-মোকদ্দমার মাধ্যমে তাদের হয়রানি করা হচ্ছে।সিটি ও লোকাল ট্যুর গাইড এক্সপ্লোর করা সংবাদ সম্মেলনে আনোয়ার হোসেন বলেন, তারা ভূমিহীন পরিবার হিসেবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তার মা খোদেজা বেগমের নামে ইসমাইল কলোনি এলাকায় ৫ শতক জমি বরাদ্দ পান। দাগ নম্বর ১৩৭৬, মৌজা নম্বর ৭৭-এর ওই জমিতে তারা দীর্ঘদিন ধরে বসবাস করছেন। সম্প্রতি ওই জমির মালিকানা দাবি করে তাদের উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।ভুক্তভোগীদের অভিযোগ, শুধু আনোয়ার হোসেনের পরিবার নয়—বেজপাড়া, বকচর, মুড়লীসহ আশপাশের বিভিন্ন এলাকায় আরও বেশ কয়েকটি পরিবারের জমি নিয়ে একই ধরনের বিরোধ ও দখলের চেষ্টা চলছে। এ কারণে ক্ষতিগ্রস্ত অনেক পরিবার সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে নিজেদের অভিযোগ তুলে ধরেন।সংবাদ সম্মেলনে বক্তারা আরও অভিযোগ করেন, জমির মালিকানা নিয়ে বিরোধের ক্ষেত্রে প্রভাবশালী মহল ভয়ভীতি দেখানো, মামলা ও হামলার মাধ্যমে চাপ সৃষ্টি করছে। কারও কারও জমির কাগজপত্র নিয়েও প্রশ্ন রয়েছে বলে দাবি করেন তারা। একই সঙ্গে ভূমি অফিসের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে ভুয়া কাগজপত্র তৈরির অভিযোগও তোলা হয়।তবে সংবাদ সম্মেলনে যাদের বিরুদ্ধে এসব অভিযোগ করা হয়েছে, তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ভুক্তভোগীরা বলেন, জমির প্রকৃত মালিকানা নির্ধারণে সংশ্লিষ্ট ভূমি অফিসের নথিপত্র যাচাই, সরেজমিন তদন্ত এবং আদালতের চলমান মামলাগুলো আইন অনুযায়ী নিষ্পত্তি করা প্রয়োজন। পাশাপাশি কোনো পরিবার যাতে জোরপূর্বক উচ্ছেদ বা হয়রানির শিকার না হয়, সে বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ চান তারা।সংবাদ সম্মেলনে উপস্থিত শতাধিক ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দা জমি দখলের অভিযোগের নিরপেক্ষ তদন্ত, প্রকৃত মালিকানা নির্ধারণ এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park