1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যশোর সংগ্রাম পেরিয়ে জাপানের মেক্সট স্কলারশিপ পেলেন যবিপ্রবির শাহিনুর রহমান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৮৩ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি: দীর্ঘদিনের নিরলস প্রচেষ্টাকে শক্তিতে রূপ দিয়ে জাপান সরকারের মর্যাদাপূর্ণ ‘মেক্সট’ (MEXT) স্কলারশিপ অর্জন করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের প্রথম ব্যাচের (২০১১-১২ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল ইন্সট্রাক্টর মো. শাহিনুর রহমান।কৃষক পরিবারের সন্তান শাহিনুর রহমানের উচ্চশিক্ষার এই পথচলা মোটেও সহজ ছিল না। অনার্সে ৩.৬৫ সিজিপিএ এবং ডিনস অ্যাওয়ার্ড অর্জনের পরও মাস্টার্সের প্রত্যাশিত ফলাফল না পাওয়া এবং থিসিসের সুযোগ হাতছাড়া হওয়া দিয়ে শুরু হয় তার মনস্তাত্ত্বিক লড়াই। পরবর্তীতে বোন ও মাকে হারানোর শোক এবং বিশ্ববিদ্যালয়ের চাকরির পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল না পেয়েও ভেঙে পড়েননি তিনি। বরং সব ব্যর্থতাকে শক্তিতে রূপ দিয়ে স্কলারশিপের প্রস্তুতি শুরু করেন।দীর্ঘ দুই বছরের চেষ্টায় আইইএলটিএস (IELTS)-এ কাঙ্ক্ষিত স্কোর অর্জন এবং তৃতীয়বারের প্রচেষ্টায় মেক্সট স্কলারশিপের জন্য চূড়ান্তভাবে মনোনীত হন তিনি। এর আগে দ্বিতীয়বারে আত্ম অর্থায়নে (Self-funded) ভর্তির সুযোগ পেলেও ফুল-ফান্ডেড স্কলারশিপের লক্ষ্যে নিজের চেষ্টা চালিয়ে যান।নিজের অনুভূতি ও সাফল্যের নেপথ্য গল্প তুলে ধরে শাহিনুর রহমান বলেন, “আমি একজন কৃষকের সন্তান, এই পরিচয়ে আমি গর্বিত। ২০১৪ সাল থেকে প্রতিটি সংগ্রামে আমার সহধর্মিণী নিঃস্বার্থভাবে পাশে থেকেছেন। তাঁর সাহস, ভালোবাসা ও ত্যাগ ছাড়া এতদূর আসা সম্ভব হতো না।” উল্লেখ্য, তাঁর স্ত্রীও জাপানে এডিবি (ADB) স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষা অর্জন করেছেন।ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, “আমি বাংলাদেশের ক্রীড়াবিজ্ঞানকে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিতে কাজ করতে চাই, যাতে বিশ্ব দরবারে দেশের সুনাম ছড়িয়ে পড়ে।” জুনিয়রদের উদ্দেশ্যে পরামর্শ দিয়ে তিনি যোগ করেন, “দারিদ্র্য বা সীমাবদ্ধতা নয়, মানুষের সবচেয়ে বড় বাধা নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলা। স্বপ্ন দেখো, কঠোর পরিশ্রম করো, সাফল্য একদিন ধরা দেবেই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park