1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যশোর দেশব্যাপী দুর্যোগপূর্ণ অবস্থায় পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে পরীক্ষার্থীদের মানববন্ধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১১৯ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি: যশোরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়া এবং ত্রুটিপূর্ণ প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে যশোরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন একঝাঁক এইচএসসি পরীক্ষার্থী। মঙ্গলবার দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নেন। বিক্ষোভে তারা শিক্ষাব্যবস্থার বিভিন্ন অসঙ্গতির প্রতিবাদ জানিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।বিক্ষোভকারীরা বলেন, টানা বৈরী আবহাওয়া, বন্যা ও জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে চরম দুর্ভোগের শিকার হয়েছেন। এমন পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত না করে নির্ধারিত সময়েই পরীক্ষা নেওয়ায় শিক্ষার্থীরা মানসিক চাপ ও ভোগান্তির মধ্যে পড়েছেন। এ ছাড়া কয়েকটি বিষয়ের প্রশ্নপত্রে ভুল ও অসঙ্গতি থাকায় পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও অভিযোগ করেন তারা।
শিক্ষার্থীদের দাবি, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পরীক্ষা গ্রহণ এবং প্রশ্নপত্র প্রণয়নে দায়িত্বে অবহেলার বিষয়ে যথাযথ তদন্ত করতে হবে। একই সঙ্গে এসব ঘটনার দায় স্বীকার করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান তারা।আন্দোলন কারীরা জানান, ‘শিক্ষার্থী ঐক্য’ নামে সামাজিক যোগাযোগ মাধ্যমভিত্তিক একটি প্ল্যাটফর্মের মাধ্যমে তারা সংগঠিত হয়েছেন। সেখান থেকেই দেশব্যাপী শান্তিপূর্ণ আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এরই অংশ হিসেবে যশোরসহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষার্থীরা প্রতিবাদ কর্মসূচি পালন করছেন বলে তারা জানান।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড বহন করেন এবং শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে স্লোগান দেন। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park